সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » রাজনীতি » মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
মির্জা ফখরুলের জামিন শুনানি আজ
প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আজ।
সোমবার দুপুর ২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতির বাসভবনে বিএনপিকর্মীদের ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানির জন্য আজ দিন ধার্য রয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে জামিনের সর্বোচ্চ বিরোধিতা করবো।
এর আগে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মির্জা ফখরুলের গুলশানের বাসা থেকে তাকে আটক করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।বিডি প্রতিদিন
বিষয়: # #মির্জা






৩য় ধাপের উপজেলা নির্বাচন, প্রচার শেষ মধ্যরাতে
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
১৫৬ উপজেলায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামীকাল
বিশ্বম্ভরপুরে জনমত জরীপে এগিয়ে ঘোড়া প্রতীকের প্রার্থী দিলীপ বর্মন
ত্রিশালে প্রান্তিক ভোটারদের দ্বারে দ্বারে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম খলিল নয়ন
দোয়াত কলম প্রতিক নিয়ে ব্যাপক জনসমর্থনে এগিয়ে চলছেন চেয়ারম্যান প্রার্থী বোরহান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
মে দিবসে রাজধানীতে শ্রমিক জনসভা করবে আওয়ামী লীগ
উপজেলা নির্বাচনে কে কার আত্মীয়, দেখবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর 