শনিবার ● ১৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » রেসিপি » ইফতারে মজাদার চিকেন কিমা কাটলেট
ইফতারে মজাদার চিকেন কিমা কাটলেট
আজ ছুটির দিনে তৈরি করতে পারেন মজাদার চিকেন কিমা কাটলেট।
ইফতারে এই আইটেম মন কাড়বে সবার। রোজার পরেও বিকেলের নাশতায় চায়ের সাথে বা বাচ্চার টিফিনে দিতে পারেন মজাদার এই চিকেন কাটলেট।
দেখে নিন কীভাবে এই চিকেন কিমা কাটলেট তৈরি করবেন।
মুরগির মাংসের কিমা ৩ কাপ
আদা বাটা -১ চা চামচ
রসুন বাটা -১ চা চামচ
পেঁয়াজ মিহি কুঁচি – ৩ টেবিল চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
কাঁচা মরিচ বাটা ইচ্ছা মতো
সাদা গোল মরিচ গুঁড়াআধা চা চামচ
টমেটো সস ১ টেবিল চামচ
লবন পরিমান মতো
ধনে পাতা কুঁচি ১ টেবিল চামচ
ডিম ২ টি
ব্রেড ক্রাম ২ কাপ
তেল ভাজার জন্য
প্রণালী
চিকেন কাটলেট তৈরির জন্যে প্রথমে বাটিতে মুরগির মাংসের কিমার সাথে তেল, ডিম ও ব্রেড ক্রাম বাদে বাকি সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন।
এবার কাটলেটের আকারে গড়ে নিন ও হালকা ময়দা মাখিয়ে ফ্রিজে রেখে সেট হতে দিন। ২ টি ডিম একটু লবন দিয়ে ফেটিয়ে নিন।
এবার ফেটানো ডিমে সাবধানে কাটলেটগুলো চুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে আবারও কিছু সময় ফ্রিজে সেট হতে দিন।
কড়াইতে তেল গরম করে কাটলেট হালকা আঁচে সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর নামিয়ে নিন, এতে বাড়তি তেল টিস্যু টেনে নেবে। গরম গরম পরিবেশন করুন চিকেন কাটলেট।
বিষয়: #ইফতার #কাটলেট #কিমা #চিকেন #মজাদার






ঈদের রেসিপি : ভিন্ন স্বাদের চিকেন গ্রেভি
চটজলদি পাউরুটির নানা পদ
ইফতারে স্বাদ বদলাতে চিকেন মাসালা ফ্রাই
বাড়িতেই তৈরি করুন সুস্বাদু শাহী হালিম
ইফতারে ঝটপট মজাদার আলুর চপ
গরম ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ভিন্ন পদ
ছুটির দিনে কী কী খাবেন
আসছে পৌষ পার্বন, গুড়ের পায়েস রাঁধবেন কীভাবে?
চিকেন মোমোর স্যুপ-চাটনি কীভাবে হবে দোকানের মতো? 