শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

Somoy Channel
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » প্রযুক্তি » বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট
প্রথম পাতা » প্রযুক্তি » বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট
২০৮ বার পঠিত
বুধবার ● ১৭ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেট

বৃহস্পতিবার রাতে একঘন্টা বন্ধ থাকবে ইন্টারনেটকুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য একঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা। এজন্য ইন্টারনেটের ধীরগতির কারণে ভোগান্তিতে পড়বেন গ্রাহকরা।

১৭ এপ্রিল, বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা ক্যাবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে বলেও জানিয়েছে বিএসসিপিএলসি।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)