শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

Somoy Channel
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম
প্রথম পাতা » খেলা » প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম
১৪৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তামিম“তামিমের সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন তামিম ইকবাল। এ সময় সঙ্গে ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা। তবে বিশেষ কোনো পরিস্থিতি বা জরুরি প্রয়োজনে নয়, স্রেফ সৌজন্য সাক্ষাৎ বলেই জানিয়েছেন তামিম।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, “মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাটা সবসময় আনন্দের।”

গত জুলাইয়ে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। এরপর মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে বেড়িয়ে এসে অবসরর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন এই ওপেনার।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)