বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রবাসে বাংলাদেশ » সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ বাড়ল জাবেদ পাটোয়ারীর
সৌদিতে রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ বাড়ল জাবেদ পাটোয়ারীর
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর চুক্তির মেয়াদ আরও ১ বছর ৬ মাস বাড়ানো হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দেড় বছরের জন্য তাকে পুনরায় চুক্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
২৯ নভেম্বর, বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী জাবেদ পাটোয়ারী আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে এই নিয়োগ পেয়েছেন।
বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী ২০২০ সালের ১৪ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল। তখন তার অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে ১৫ এপ্রিল বা যোগদানের তারিখ থেকে ৩ বছরের জন্য সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়। পরে তার চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়।
বিষয়: #জাবেদ #পাটোয়ারী #রাষ্ট্রদূত #সৌদি






সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা
বৈধভাবে ইতালিতে দক্ষ জনবল পাঠানো হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত
“লন্ডনে শহীদ জননীর জন্মবার্ষিকী অনুষ্ঠান: তিনি বাঙালির হৃদয়ে জ্বেলেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার শিখা
আলতাব আলী ফাউন্ডেশন প্রবাসী বাঙালিদের অবদানের স্বীকৃতি দাবি করেছে
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
যুক্তরাজ্যে সংবর্ধিত হলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি
শ্রমিকদের ভিসা সহজ করার জন্য যুক্তরাজ্যর প্রতি আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির শপথ অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের মুজিবনগর দিবস পালন। 