বৃহস্পতিবার ● ৭ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বাগেরহাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
বাগেরহাটের ভ্যানচালক ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান শেখকে (২২) গ্রেফতার করেছে র্যাব ৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল।
৭ ডিসেম্বর, বৃহস্পতিবার ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে র্যাব।
মেরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ইমরান শেখ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোহনপুর গ্রামের মুনসুর শেখের ছেলে।
র্যাব ৬ জানায়, বিগত ২০১৬ সালের ৬ মে ভ্যান ছিনতাই করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজলোর দাসখালি গ্রামের ভ্যানচালক ওবায়দুল সিকদারকে (৩০) হত্যা লাশ একটি বাগানে ফেলে রেখে ঘাতকরা পালিয়ে যায়। এ ঘটনার একদিন পর নিহতের বাবা জহর সিকদার বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘাতকদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের পর সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৩ নভেম্বর পলাতক আসামি ইমরান শেখসহ দুইজনকে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সাজা প্রদান করেন।
ওবায়দুল সিকদার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র্যাব ৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে ইমরান শেখকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওসি মো. সাইদুর রহমান জানান, ঘাতক ইমরানকে বাগেরহাট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিষয়: #বাগেরহাট #মামলা #হত্যা






সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ
নড়াইলে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেফতার
মোরেলগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ষড়যন্ত্র ভেদ করে ক্ষমতায় যাবে
সুন্দরবনে উপকূলে ২ মাস কাঁকড়া ধরা নিষেধাজ্ঞা, জেলেরা সরকারী সহায়তা দেওয়ার দাবী জানান
বাগেরহাটে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
মেহেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু 