শুক্রবার ● ১০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বাংলাদেশ » কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মোঃ সেলিম মিয়া (৩৩) বছর বয়সি এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিনগত রাত ১২ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাজতিকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী কামরুল জানান, রাতের দিকে কারাগারে হাজতি সেলিম মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী তাকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, মৃত হাজতি সেলিমের পিতার নাম ইউনুস মিয়া। তার হাজতি নং ৪৫৯৩০/২৩. তবে সে কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন সেটা আমারা জানতে পারেনি
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হাজতি সেলিমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা
বিষয়: # #অসুস্থ #কারাগার #কেন্দ্রীয় #কেরানীগঞ্জ #মৃত্যু #হাজতি






আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ ঘণ্টা পর গ্যাস সরবরাহ স্বাভাবিক
গুরুদাসপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যা
চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভাতা বাবদ টাকা নিলে ব্যবস্থা নেওয়া হবে
সমবায় কৃষি নিশ্চিত হলে খাদ্য শঙ্কট হবে না: প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ শিলাবৃষ্টির আশঙ্কা
সারাদেশে ঈদের প্রধান প্রধান জামাতের স্থান ও সময়সূচি
চাঁদ দেখা গেছে, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট 