সোমবার ● ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » সিলেট » শাহপরাণে যুবকের ম র দে হ উদ্ধার
শাহপরাণে যুবকের ম র দে হ উদ্ধার
সিলেটের শাহপরাণ থানাধীন চকগ্রাম থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ডিসেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান শাহপরাণ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।
মৃত মো. কবির মিয়া (৪৫) জকিগঞ্জ থানার পিলাকান্দী এলাকার মৃত কোরমান আলীর ছেলে। তিনি শাহপরাণের চকগ্রামের সোহেল মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তি করে আমরা তদন্ত করে দেখবো।’
স্থানীয়রা জানান, ভোর রাতে বাসার পাশের পরিত্যক্ত বাউন্ডারির রডের মধ্যে ট্রাউজার দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন কবির। তার স্ত্রী এক বছর আগে তাকে রেখে বাড়ি চলে যায়; ওই সময় থেকে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন। আশেপাশের লোকজনের কাছ থেকে প্রায় সময় মাফ করে দেওয়ার জন্য বলে বলে বিদায় নিতেন বলে স্থানীয়দের ভাষ্য।
বিষয়: #উদ্ধার #যুবক #শাহপরাণ






সিলেটে প্রথম ধাপে নির্বাচিত ১১ উপজেলার জনপ্রতিনিধিদের শপথগ্রহণ
হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা
কদমতলী হযরত দরিয়া শাহ্ (রহ.) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
সিলেটে বজ্রপাতে প্রাণ গেল ব্যবসায়ীর
বিয়ানীবাজারে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.) ট্রাষ্ট’র রামাদ্বানের খাদ্য সামগ্রী বিতরণ
সিলেটে কন্ট্রোলরুমে ঢুকে প্রকৌশলীকে পে ঠা লে ন কাউন্সিলর!
পেট থেকে ২৫ ইঞ্চি দীর্ঘ কুঁচিয়া মাছ অস্ত্রোপচারে জ্যান্ত উ দ্ধার!
সুনামগঞ্জে হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন
আম্বরখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক আহত, আটক ৪
ফুটপাতের বদলে সিলেটের হকাররা পেলেন নতুন ঠিকানা 