বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে আবাসিক হোটেলে ইয়াবা কারবার,গ্রেপ্তার ২
নোয়াখালীতে আবাসিক হোটেলে ইয়াবা কারবার,গ্রেপ্তার ২
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।এ সময় তাদের কাছ থেকে ৩৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রামের হালিশহর এলাকার আবু সিদ্দিকের ছেলে নিজাম উদ্দিন (৪৫) ও হাতিয়ার রেহানিয়া গ্রামের আলী আজম আমিরুল ইসলাম।বুধবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের ঈশিতা হোটেল থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার হরণী ইউনিয়নের ঈশিতা হোটেলের ৪র্থ তলার ১২৮ নং কক্ষে অভিযান চালায়।এ সময় নিজাম উদ্দিন ও আমিরুল ইসলামকে আটক করা হয়।পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৮০ পিস ইয়াবা।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেওয়া হয়েছে।বুধবার দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
বিষয়: #আবাসিক #গ্রেপ্তার #নোয়াখালী






কক্সবাজারে রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৫৩ স্থাপনা
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
সেনবাগে ২৪ বোতল পরিত্যক্ত বিদেশী মদ উদ্ধার
সেনবাগে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শাওন হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার
হাতিয়াতে ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক
সেনবাগে মেলা নিয়ে বিরোধে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
সেনবাগে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র নিহত
‘বৈসাবি’ কে ঘিরে পাহাড়ি পল্লীতে উৎসবের আমেজ
কোম্পানিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাদরা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাকিম মেম্বার 