শনিবার ● ৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » শিরোনাম » এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আগামীকাল
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হবে আগামীকাল রবিবার (৪ ফেব্রুয়ারি)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।
৩ ফেব্রুয়ারি, শনিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৪ মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রবিবার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে গত ২ জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় এলপিজির দাম। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।
একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ায় বিইআরসি। জানুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার নির্ধারণ করা হয় ৬৫ টাকা ৬৭ পয়সা।
উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজির ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।
বিষয়: #আগামীকাল #এলপি #গ্যাস #দাম #নতুন #নির্ধারণ






সাতক্ষীরায় দেড় হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ
রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি জব্দের নির্দেশ
কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বাহুবল উপজেলা চেয়ারম্যান বিজয়ী আনোয়ার, ভাইস চেয়ারম্যান কামরুল ও মহিলা ভাইস চেয়ারম্যান রীতা
গরিব-দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা: নানক 