বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » সেনবাগে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
সেনবাগে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
মোঃ ফখর উদ্দিন,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে পুকুরের পানিতে ডুবে আবদুর রহিম (৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টারদিকে ওই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনাটি ঘটেছে।নিহত আবদুর রহিম উপজেলার কেশারপাড় ইউপির খাজুরিয়া সর্দারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ছাত্র এবং খাজুরিয়া সর্দারপাড়া (পশ্চিম পাড়া কালাম ব্যাপারীর বাড়ির) মো. ইয়াছিনের ছেলে।
স্থানীয় খাজুরিয়া সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাখাওয়াত উল্লাহ মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চত করে পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, শিশুটি স্কুলে না গিয়ে পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে যায়।কিছুক্ষণ থাকার পর সে বাড়ি ফেরার পথে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।এরপর তার মা শারমিন আক্তার পুকুর ঘাটে ধোয়ামোছা করতে এসে দেখেন শিশু আবদুর রহিম পানিতে ভাসছে।তিনি আরও জানান, এসময় সে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ছাতারপাইয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনার পুরো এলাকায় শোকের ছায়া নামে এসেছে।
বিষয়: #নির্বাচন ২০২৪






কক্সবাজারে রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১৫৩ স্থাপনা
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
সেনবাগে ২৪ বোতল পরিত্যক্ত বিদেশী মদ উদ্ধার
সেনবাগে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শাওন হত্যাকাণ্ডে ৩ আসামি গ্রেফতার
হাতিয়াতে ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক
সেনবাগে মেলা নিয়ে বিরোধে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
সেনবাগে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্র নিহত
‘বৈসাবি’ কে ঘিরে পাহাড়ি পল্লীতে উৎসবের আমেজ
কোম্পানিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাদরা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন হাকিম মেম্বার 