রবিবার ● ৩ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » স্বাস্থ্য » ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬০৫
ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ৬০৫
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। মৃত ব্যক্তি রাজধানী ঢাকার বাসিন্দা।
২ ডিসেম্বর, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৬২৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৪২ জন এবং ঢাকা সিটির বাইরে ৬৮৭ জন। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৭ হাজার ৯১৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১৩৯ জন এবং ঢাকা সিটির বাইরে ৪৬৬ জন।
বিষয়: #ডেঙ্গু #মৃত্যু #হাসপাতাল






দেশে প্রতিদিন পরোক্ষ ধূমপানের শিকার ৩ কোটি ৮৪ লাখ মানুষ
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১
জলবায়ুর অভিঘাত মোকাবিলায় ৩০০ মিলিয়ন ইউরো ঋণ দিবে ফ্রান্স
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
৫ ইউনিটের প্রচেষ্টায় শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
২০৩০ সালের মধ্যে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
মারা গেলেন মরণোত্তর কিডনি নেওয়া সেই শামীমা
ডেঙ্গুতে আরও ১৪ রোগী হাসপাতালে
স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে আন্দোলন থেকে সরে দাঁড়ালেন ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা 