শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

Somoy Channel
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » কবিতা » কলমের শক্তি
প্রথম পাতা » কবিতা » কলমের শক্তি
৪৫১ বার পঠিত
মঙ্গলবার ● ৫ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলমের শক্তি

কলমে-নূরুন্নাহার - কলমের শক্তিকলমে-নূরুন্নাহার
তারিখ:-০৩-১১-২০২৩

সত্য লিখতে ভয় পাবে না
যিনি আসল কবি,
রাঘব বোয়াল শিল্প পতি
যদিও তুলতে ছবি।

মিথ্যের চেয়ে সত্যি যেমন
শক্তিশালী ভবে,
তেমনি আরেক শক্তি কলম
জেনে রেখো সবে।

অর্থ শক্তি নাইবা থাকুক
কলম আছে সাথে,
ভয় না পেয়ে শক্ত মনে
তুলো কলম হাতে।

সত্য মহা শক্তিধর হয়
ভুলো না’কো কভু,
সত্যতে নয় শুধু কলম
আছে স্বয়ং প্রভু।

কবি তুমি কলম ধরো
তুলো কালো চিত্র,
অত্যাচারীর সাথে কভু
করো নাকো মিত্র।



বিষয়: #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)