শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

Somoy Channel
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » বিনোদন » শীতের আমেজে খোলামেলা ছবিতে উষ্ণতা ছড়ালেন ভাবনা
প্রথম পাতা » বিনোদন » শীতের আমেজে খোলামেলা ছবিতে উষ্ণতা ছড়ালেন ভাবনা
২০৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শীতের আমেজে খোলামেলা ছবিতে উষ্ণতা ছড়ালেন ভাবনা

শীতের আমেজে খোলামেলা ছবিতে উষ্ণতা ছড়ালেন ভাবনাশীতের সকালে লেপে মোড়ানো ছবিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবিগুলোতে বেশ খোলামেলা রূপেই ধরা দিয়েছেন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণতা ছড়িয়েছেন দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

৩ জানুয়ারি, বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে বিছানায় লেপে মোড়ানো অবস্থায় বসে থাকতে দেখা গেছে। বিভিন্ন পোজে ছবিগুলো তুলেছেন ভাবনা।

ভাবনার এই ছবির বিশেষত্ব ছিল, ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও লিখেছেন সে কথা- ‘ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?’ হ্যাঁ, নেটিজেনরাও বেশ ভালোই অনুভব করছে ভাবনার এই অভিব্যক্তি।

অনেকেই তার ছবির প্রশংসা করেছেন। কেউ কেউ বলেছেন, ‘শীতের সকালে উষ্ণতা ছড়িয়ে গেলেন ভাবনা।’ কারো মন্তব্য, ‘সাহসী তুমি, সুন্দরী তুমি।’

অভিনয়ের পাশাপাশি নাচেও সময় দিচ্ছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। বর্তমানে নাচ-অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটে ভাবনার।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)