সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৫৩
২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৫৩
গত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৭ হাজার ৯৭০ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৬ জনে অবস্থান করছে।
১৯ ফেব্রুয়ারি, সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৯১ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৭২৪ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৩২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
বিষয়: #নির্বাচন ২০২৪






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 