শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২

Somoy Channel
শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশে আরো ৩৭ জনের করোনা শনাক্ত
প্রথম পাতা » প্রধান সংবাদ » দেশে আরো ৩৭ জনের করোনা শনাক্ত
২১৩ বার পঠিত
শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে আরো ৩৭ জনের করোনা শনাক্ত

দেশে আরো ৩৭ জনের করোনা শনাক্তদেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ১৮৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮৮ জন অপরিবর্তিত রয়েছে।

২৪ ফেব্রুয়ারি, শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৩৬২ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৮ শতাংশ।



বিষয়: #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)