শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

Somoy Channel
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » শনিবার সিলেটের সেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
প্রথম পাতা » প্রধান সংবাদ » শনিবার সিলেটের সেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
১৯৬ বার পঠিত
শুক্রবার ● ২২ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শনিবার সিলেটের সেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

শনিবার সিলেটের সেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে নামেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ ঘন্টা সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মু তানভীর হায়দার জানান- শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই ৮ ঘণ্টা মহানগরের খাসদবীর, ঘূর্ণি আবাসিক এলাকা, দত্তপাড়া, আম্বরখানা কলোনী, মজুমদারী, সৈয়দ মুগনী, লেচুবাগান, প্রভাতী, পীরমহল্লা, হাউজিং এস্টেট, বড়বাজার, গোয়াইটুলা (আংশিক), দারুস সালাম মাদ্রাসা গলি, ইসরাফিল মিয়া গলি, মোল্লাপাড়া গলি, আঙ্গুর মিয়ার গলি, বন্ধন আবাসিক এলাকা, রুপসা আবাসিক এলাকা, রংধনু আবাসিক এলাকা, সিলসিলা গলি, বাঁশবাড়ি গলি, চৌকিদেখী (একাংশ) এলাকায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ