বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার বিশ্ববিদ্যালয়ের ২ বাসে আগুন
এবার বিশ্ববিদ্যালয়ের ২ বাসে আগুন
বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধের আগের রাতে এবাত রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান।
তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়: # #আগুন #বাস #বিশ্ববিদ্যালয়






রেমালের প্রভাবে রাজশাহীতে ঝড়বৃষ্টি থাকবে যে কয়দিন
মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে উত্তর কোরিয়া
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা
মানবপাচার প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই: সিআইডি প্রধান
ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত: ত্রাণ প্রতিমন্ত্রী
মেট্রোরেল চলাচল স্বাভাবিক 