শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

Somoy Channel
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » বিনোদন » মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা
প্রথম পাতা » বিনোদন » মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা
১৬৬ বার পঠিত
বুধবার ● ২২ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা হচ্ছেন অভিনেত্রী ঈশানা

মা হচ্ছেন অভিনেত্রী ঈশানামা হতে যাচ্ছেন অভিনেত্রী ঈশানা খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তথ্যটি জানিয়েছেন নিজেই। প্রথমবারের মতো সন্তানের অপেক্ষায় ঈশানা-সারিফ চৌধুরী দম্পতি। তারা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা। এরপর তাকে নিয়মিত দেখা গেছে টিভি পর্দায়। একের পর এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র‌্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করছিলেন।

মিডিয়ায় আসার এক দশক পর ২০১৯ সালে বিয়ে করেন, হয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী। ঈশানা জানান, শিগগির মা হতে যাচ্ছেন তিনি। ঘরে আসবে নতুন অতিথি। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় সাবধানে কাটাচ্ছেন।



বিষয়: #  #


আর্কাইভ